বাকেরগঞ্জে সাংবাদিকদের সম্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০২:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে মেয়র প্রার্থী আলহাজ্ব হারুন-অর-রশিদ সিকদারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাকেরগঞ্জ টিএন্ডটি সংলগ্ন তার নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ সিকদার। বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন— দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, মোহনা টেলিভিশন এম এ সাখাওয়াত হোসেন দৈনিক যুগান্তরের তালুকদার মোঃ জুয়েল, দৈনিক জনকণ্ঠের জিয়াউল হক আকন, দৈনিক কালবেলার উত্তম কুমার দাস, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাসার, মহাকালের আহমেদ কাওসার ক্ষৌনিশ, মাই টিভির মিজানুর রহমান, বাংলা টিভির এস এম পলাশ, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মোঃ সুমন ভূইয়া, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, দৈনিক বর্তমানের রবিউল ইসলাম, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, এশিয়ান টিভির জহিরুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের মোঃ কামাল মৃধা, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক দক্ষিণের কাগজের মুরাদ আহমেদ, এমটিভি বাংলার এস এম জুয়েল, দৈনিক জবাবদিহির আরিফিন ফিরোজ, দৈনিক সমকালের জুয়েল মৃধা, দৈনিক সত্য সংবাদের মোঃ সানি, দৈনিক দক্ষিণবঙ্গের মিনহাজুল ইসলাম সুজন, দৈনিক বরিশালের কাগজের কবির গাজী, দৈনিক আজকের তালাশের বাদশা ফয়সাল খান সবুজ, দৈনিক সকালের বার্তার এনবিএম রেজাউল, রাজিউর রহমান মাসুম, দৈনিক আজকালের খবরের মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











