শিরোনাম ::
ভোলা সফরের পথে বরিশালে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে গার্ড অব অনার বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে এমপি আবুল হোসেন খান কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ভোলার চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত এমপি আবুল হোসেন খানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: ঢাকায় গ্রেপ্তার নিলয় পারভেজ কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ অস্ত্রধারী গ্রেফতার। আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক ১৮ বছর পলাতক থাকার পর গ্রেফতার: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য কালাম স্থগিতাদেশ প্রত্যাহার: রোমানের প্রত্যাবর্তনে চাঙ্গা বাকেরগঞ্জ পৌর যুবদল

নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট।মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নড়াগাতী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার অভিযান চলাকালে নলিয়া নদীতে অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে মোট সাতটি চায়না দুয়ারি জাল ও ৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল নদীর স্বাভাবিক মাছের প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছিল। পরে উদ্ধার করা অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানের মাধ্যমে নদীতে মাছের অবাধ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদী ও খালের মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট

আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬