শিরোনাম ::
ভোলা সফরের পথে বরিশালে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে গার্ড অব অনার বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে এমপি আবুল হোসেন খান কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ভোলার চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত এমপি আবুল হোসেন খানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: ঢাকায় গ্রেপ্তার নিলয় পারভেজ কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ অস্ত্রধারী গ্রেফতার। আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক ১৮ বছর পলাতক থাকার পর গ্রেফতার: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য কালাম স্থগিতাদেশ প্রত্যাহার: রোমানের প্রত্যাবর্তনে চাঙ্গা বাকেরগঞ্জ পৌর যুবদল

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি মুঃ শামসুল আলম। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইয়াছিন আলী, সমিতির পিআইও মোঃ শাহিনুর আলম, ইউডিএফ ইউজিডিপি এলজিডির মোঃ ইমরান আলী, সমিতির ইউপিও, বিআরডিবি (অবসরপ্রাপ্ত) পঙ্কজ কুমার দাস, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান, সদর উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ তাবারক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সমিতির ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া সমিতির পক্ষ থেকে সমবায় সদস্যদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬