শিরোনাম ::
ভোলা সফরের পথে বরিশালে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে গার্ড অব অনার বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে এমপি আবুল হোসেন খান কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ভোলার চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত এমপি আবুল হোসেন খানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: ঢাকায় গ্রেপ্তার নিলয় পারভেজ কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ অস্ত্রধারী গ্রেফতার। আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক ১৮ বছর পলাতক থাকার পর গ্রেফতার: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য কালাম স্থগিতাদেশ প্রত্যাহার: রোমানের প্রত্যাবর্তনে চাঙ্গা বাকেরগঞ্জ পৌর যুবদল

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সাগরি রানীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

আসমানীকে দেখতে চাইলে কবির ভাষায় যেতে হয় রহিমদ্দির ছোট্ট ঘরে। কিন্তু বাস্তবের সেই আসমানীর ঘর আজ আর কাব্যের নয়—এটি দারিদ্র্য, অসহায়ত্ব ও অনিশ্চয়তার এক করুণ প্রতিচ্ছবি।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভান্ডারীকাঠি গ্রামের সাগুরি রানীর বসবাসের স্থানটিকে ঘর বলা চলে না। ভেন্না পাতার ছাউনি, বস্তা ও চট জোড়া দিয়ে তৈরি নড়বড়ে একটি আশ্রয়ে বছরের পর বছর মানবেতর জীবনযাপন করছেন তিনি ও তার দুই সন্তান। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর হালকা বাতাসেই কেঁপে ওঠে পুরো ঘর। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে তাদের দিনযাপন।
চরম দারিদ্র্যের এই হৃদয়বিদারক পরিস্থিতির খবর পেয়ে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তাৎক্ষণিকভাবে সাগরি রানীর বাড়িতে ছুটে যান। সরেজমিনে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের জীবনযাপনের করুণ চিত্র প্রত্যক্ষ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাগুরি রানী ও তার সন্তানদের জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও শীতবস্ত্র প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং গারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম খান। তারা সবাই অসহায় পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে সাগুরি রানী ও তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। স্থানীয়রা জানান, প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে এই অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সাগরি রানীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬