শিরোনাম ::
ভোলা সফরের পথে বরিশালে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে গার্ড অব অনার বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে এমপি আবুল হোসেন খান কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ভোলার চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত এমপি আবুল হোসেন খানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: ঢাকায় গ্রেপ্তার নিলয় পারভেজ কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ অস্ত্রধারী গ্রেফতার। আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক ১৮ বছর পলাতক থাকার পর গ্রেফতার: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য কালাম স্থগিতাদেশ প্রত্যাহার: রোমানের প্রত্যাবর্তনে চাঙ্গা বাকেরগঞ্জ পৌর যুবদল

রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

রাউজান (প্রতিনিধি):
  • আপডেট সময় : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

রাউজান (প্রতিনিধি):

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) রাউজান উপজেলা সংসদের উদ্যোগে রাউজান উপজেলায় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার নির্ধারিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেবাসভিত্তিক এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গীতা শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রতি আগ্রহ লক্ষ করা যায়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদ বাগিশিকের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সুব্রত কুমার নাথ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় চৌধুরী ও প্রিয়ম দে। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বাগিশিকের উপদেষ্টা ও বিশিষ্ট গীতাপাঠক,ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ), সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সিনিয়র সভাপতি শেখর ঘোষ (আপন), গীতা প্রশিক্ষক বটন দেবনাথসহ উপজেলা সংসদের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদক শিক্ষিকা কৃষ্ণা মহাজন, অর্থ সম্পাদক ভোমর দাশ, যুগ্ম সম্পাদক শ্রীমান দাশ (শুভ), সাংগঠনিক সম্পাদক অর্পন মহাজন (রিপু), সহ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী পাল (ইমন), দপ্তর সম্পাদক হৃদয় চক্রবর্ত্তী,শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শয়ন দে, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী (শুভ), শিক্ষক রনজিত দেব, বাপ্পু বর্মন, নির্বাহী সদস্য ও গীতা প্রশিক্ষক রাখাশ সরকার, গীতা প্রশিক্ষক টিটু দত্ত, পিন্টু দাশ, শুভ ধর, প্রদীপ্ত তালুকদার, অন্তু চৌধুরীসহ বাগিশিকের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা সংসদ সূত্রে জানা যায়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূর্বেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় আয়োজক কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরীক্ষা আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, গীতার আলোকে নৈতিকতা, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক চর্চা ও ঐতিহ্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বার্ষিক এ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ।
উল্লেখ্য, রাউজান উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্র (১) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এবং কেন্দ্র (২) রাউজান চাইল্ড স্কুলে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময় মেনে পরীক্ষা ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬